বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নান্দাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

নান্দাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইলে আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া শরাফত আলীর পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছেন নান্দাইল আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রবিবার (১৫ মার্চ) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. মামুন মিয়া, সাংবাদিক মিন্টু মিয়া উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১৪ মার্চ) ভোরে জাহাঙ্গীরপুর ইউনিয়নের করইকান্দি গ্রামে শরাফত আলীর বসতঘর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে পুড়ে যায়। এতে শরাফত আলীর বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং পরিবারের প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়ে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশনায় শরাফত আলীর পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, শুকনো খাবার এবং তিনটি কম্বল দেওয়া হয়।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.