বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদে ঘরমুখো মানুষের চাপ

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে গাজীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের প্রায় ৩২টি জেলার মানুষ এ মহাসড়ক ব্যবহার করে বাড়ি ফিরতে শুরু করায় সড়কটিতে যানবাহনের চাপ বেড়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। কিছু এলাকায় যানজটের কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহনকে।

সংশ্লিষ্টরা জানান, রাজধানীর আব্দুল্লাহপুর–আশুলিয়া সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান থাকায় এবারের ঈদে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার গণপরিবহন গুলো বিকল্প হিসেবে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক ব্যবহার করতে পারে। বিশেষ করে টাঙ্গাইল, জামালপুরসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অনেক পরিবহন এ পথ দিয়ে চলাচল করবে বলে ধারণা করা হচ্ছে। এতে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান জানান, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোথাও যানজট সৃষ্টি হলে দ্রুত তা নিরসনে কাজ করছে পুলিশ।

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বানও জানান তিনি।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.