পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দেশের হাজার খাল খনন ও পুনরুদ্ধার করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসন ৪০০টি খাল চিহ্নিত করেছে, যেগুলোকে পুনরুদ্ধার ও সজীব করা হবে। খাল খননের মাধ্যমে উৎপাদন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাণ-প্রকৃতি সংরক্ষণ—এই দুইয়ের সমন্বয়ে দেশের উন্নয়ন ঘটবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বোয়ালিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বোয়ালিয়া খালের দৈর্ঘ্য ৬ কিলোমিটার, এর মধ্যে পূর্বে ৪ কিলোমিটার খনন করা হয়েছে। নতুন করে বাকি ২ কিলোমিটার ও একটি শাখা খাল ১.৮০ কিলোমিটার পুনঃখনন করা হবে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৩১ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম. এ. হান্নান, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









