সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে ন্যূনতম স্নাতক পাস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে ন্যূনতম স্নাতক পাস: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জা‌নিয়েছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা—সব শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হতে হলে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস হতে হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি। গভর্নিং বডির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমাদের বেসলাইন হবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি। শুধু এটুকুতেই সীমাবদ্ধ থাকছি না; যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে। আমরা চাই, যোগ্য ও দক্ষ মানুষদেরকেই এই কাঠামোর উচ্চতর স্তরে নিয়ে আসতে।’

এহছানুল হক মিলন বলেন, ‘এর আগে বিগত সরকারের সময় যে বিধান ছিল, সেখানে বলা হতো সিনিয়র শিক্ষক হতে হবে বা হেড মাস্টার হতে হবে। এতে অনেক ক্ষেত্রেই সুযোগ সীমিত ছিল। আপনারা সাংবাদিকরা জানেন, তখন অনেক সময় নেপোটিজম ও ফেভারিটিজমের অভিযোগও উঠত।’

তিনি আরও বলেন, ‘বিষয়গুলো নিরপেক্ষভাবে আলোচিত হতো না। আমরা মনে করি, সেই ধারা থেকে বের হয়ে এসে সবার জন্য সুযোগের ক্ষেত্র তৈরি করতে হবে। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে একটি ন্যায্য ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.