সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে ধুরাল খাল খননের উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৮:৩২ পিএম

গোপালগঞ্জে ধুরাল খাল খননের উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ধুরাল খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী কোদাল দিয়ে খাল খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ধুরাল খাল খনন সম্পন্ন হলে গোপালগঞ্জ সদর ও কোটালীপাড়া উপজেলার ২৫ বর্গকিলোমিটার এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং প্রায় ১,৭০০ হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যাবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ।

প্রকল্পের আওতায় প্রায় ৪.৯৫ কিলোমিটার খাল সংস্কার করা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে শ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার টাকা এবং বাকি অংশে স্কেভেটর মেশিন ব্যবহার করা হবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের উর্বর মাটিতে সামান্য পানি ব্যবস্থা করলে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালুর পাইলট প্রকল্প অনুমোদন দিয়েছেন। আগামী ১৪ এপ্রিল কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আরিফ-উজ্জ-জামান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের ডা. কে. এম. বাবর, এবং গোপালগঞ্জ-৩ আসনের এস. এম. জিলানী। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, উপজেলা বিএনপির নেতা ও স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.