সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোপালগঞ্জে নিখোঁজের তিন মাস পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৪ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

গোপালগঞ্জে নিখোঁজের তিন মাস পর যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি পুকুরের কচুরীপানার মধ্য থেকে নিখোঁজের তিন মাস পর তাহিদুল মোল্যা (৩০) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের ওই পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ি থেকে বের হন তাহিদুল মোল্যা। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও পরিবারের লোকজন তাকে পায়নি। এ ব্যাপারে পরিবারের লোকজন মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করলে সাকিব শেখ নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। আজ দুপুরে সুমন নামের এক ব্যক্তি ওই পুকুর পরিস্কার করতে গেলে কচুরীপানার মধ্যে গলিত মরদেহ দেখতে পায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পরিবারের লোকজন মরদেহটি তাহিদুল মোল্যা বলে শনাক্ত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। নিহত তাহিদুল মোল্যা মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের আক্তার মোল্যার ছেলে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.