সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৩ লাখ টাকার মালামাল জব্দ

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৩ লাখ টাকার মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও গাঁজা জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

সোমবার (১৬ মার্চ) পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর সাড়ে ৩টার দিকে সরাইল ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায়।

এ সময় সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান সন্দেহজনক মনে হলে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশি করে বস্তার ভেতরে কার্টনে লুকানো অবস্থায় জিরা ১,২৬০ কেজি, পোস্তদানা ১১৯ কেজি, মেহেদি ২,৯১০ পিস এবং স্ক্রিন ব্রাইট ক্রিম ৮৬৪ পিস জব্দ করা হয়। জব্দ করা এসব ভারতীয় চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৩৩ লাখ ৭৩ হাজার ১০০ টাকা।

জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

এদিকে একই দিন সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে আজমপুর বিওপির একটি টহলদল আখাউড়া উপজেলার রাজাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজা পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.