বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৪২লক্ষ ৭৫ হাজার টাকা রংপুরে বিতরণ

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০২:১১ পিএম

আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০২:২২ পিএম

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৪২লক্ষ ৭৫ হাজার টাকা রংপুরে বিতরণ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুরে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ করেন নবনিযুক্ত রসিক প্রশাসক মাহফুজ উন নবী ডন।

প্রধান অতিথির বক্তব্যে ডন বলেন, রংপুর মহানগরীকে বাসযোগ্য করে রাখতে পরিচ্ছন্ন কর্মীদের গুরুত্ব অপরিসীম। তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে মহানগরী পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়।

ঈদ উপলক্ষে পরিচ্ছন্ন কর্মীদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।

ডন আরো বলেন, পরিচ্ছন্ন কর্মীরা মহানগরীর একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের সম্মান ও মর্যাদা এবং উন্নয়নের জন্য সব সময় তাদের পাশে সরকার থাকবে।

এ সময় ৮৫৫ জন পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪২ লক্ষ ৭৫ হাজার টাকা ঈদ উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (চ.দা.)  মো: রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো: রুবেল রানা, এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহরিয়ার রহমান ও প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস প্রমুখ।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.