বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুই শতাধিক দুস্থ পরিবারের মুখে হাসি ফোটালো সাঁথিয়া সমিতি

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম

আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০২:৪২ পিএম

দুই শতাধিক দুস্থ পরিবারের মুখে হাসি ফোটালো সাঁথিয়া সমিতি

পাবনাস্থ সাঁথিয়া সমিতির উদ্যোগে উপজেলার দুই শতাধিক অসহায় ও দুস্থ নারীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের জামিউল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই মানবিক সহায়তার আয়োজন করা হয়। বনলতা গ্রুপের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ মাসুদ রানা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের এমডি কৃষিবিদ মোস্তফা জামাল শামীম।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামাল শামীম বলেন, ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই সার্থকতা নিহিত। বিত্তবানদের সম্পদে দরিদ্রদের হক রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তবেই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।

সভাপতির বক্তব্যে আলহাজ মাসুদ রানা খোকন বলেন, সাঁথিয়া সমিতি সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। সংগঠনটি শুধু উৎসবকেন্দ্রিক সহায়তা নয়, বরং সারা বছরই মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান করে থাকে। এই অঞ্চলের মানুষ যাতে সবাই মিলে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্য থেকেই এই ক্ষুদ্র আয়োজন এবং ভবিষ্যতেও এই সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল বাসেত, যুগ্ম সম্পাদক রবিউল করিম ও ড. মনসুর আলম, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল, আলহাজ আলী আজম, আনোয়ার হোসেন ও আব্দুল মজিদসহ আরও অনেকে। 

বক্তারা বলেন, উৎসবের সময় কেউ যেন না খেয়ে থাকে এবং অর্থাভাবে যেন কারও উৎসব মলিন না হয়, সেটি নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। এ সময় তারা সাঁথিয়া সমিতি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবায় যে অবদান রাখছে, তার ভূয়সী প্রশংসা করেন।

ঈদ সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উৎসবের আগে এমন উপহার পেয়ে গ্রামের সাধারণ মানুষ ও সুবিধাভোগী নারীরা সাঁথিয়া সমিতির এই কর্মকাণ্ডে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সাধুবাদ জানান।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.