দিনাজপুরের খানসামায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খানসামা উপজেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক মোনাজাত চৌধুরী মিলনের ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়। এ মানবিক উদ্যোগে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে ঈদের আনন্দ।
সামগ্রী পেয়ে অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করেছে। তারা মোনাজাত চৌধুরীর জন্য দোয়া করেন।
মোনাজাত চৌধুরী মিলন বলেন, “শুধু এ বছর নয়, প্রতি ঈদেই সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আরও বেশি মানুষকে সহায়তা করা সম্ভব হবে। এতে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে।”
বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুঁড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









