পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ।
জানা যায়, গত ১০ মার্চ বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের পর ২৮ মার্চ থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, “ছুটির এ সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









