ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা খাতুন উপজেলার সুন্দরপুর গ্রামের শামীম হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের শামীম হোসেনের ৫ বছরের মেয়ে ফাতেমা দুপুরে নানাবাড়ী পাঁচকাহুনিয়া গ্রামে যায়। গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় প্রাণ কোম্পানীর একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, “ট্রাকের চাপায় একজন শিশু নিহত হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









