বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রাপ্তার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম

রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রাপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত বাবু হত্যাকাণ্ডের পলাতক আসামি লতিফ (৫৫)কে গ্রাপ্তার করেছে র‍্যাব-১১। রূপগঞ্জের বহুল আলোচিত নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি। দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পর ধরা পড়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে সোনারগাঁও উপজেলার কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রাপ্তার করা হয়। 
গ্রাপ্তারকৃত লতিফ রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার মনির উদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় নজরুল ইসলাম বাবুকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২৬ আসামির মধ্যে ১ জনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেন। তবে রায়ের পর থেকেই মো. লতিফ পলাতক ছিলেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে অবশেষে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয় এবং পরিকল্পিত অভিযানে তাকে গ্রাপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লতিফকে র‍্যাব-১১ গ্রাপ্তার করে তাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.