বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৬:০৬ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলা হাট এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউছার ইমাম (৩৫) ও তার ৬ বছরের শিশু সন্তান রেদোয়ান হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা-ছেলে বানেশ্বর থেকে চারঘাটে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটি জব্দ করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল কাজী জানান, সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.