বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

নড়াইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল সদর উপজেলায় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে নড়াইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাইজপাড়া কলেজ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমীর আতাউর রহমান বাচ্চু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি.এম. রাহসিন কবিরের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, মাইজপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রতিটি ঘরে পৌঁছে দিতেই প্রধানমন্ত্রীর এই মানবিক উপহার। প্রধানমন্ত্রী দেশের গরীব-দুঃখী তথা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। সরকারের এই সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিরলসভাব কাজ করে যাচ্ছি।

নড়াইল-২ সংসদীয় আসনের ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০লক্ষ টাকা সমভাবে বণ্টন করা হচ্ছে। এছাড়া  ৭শ শাড়ি অসহায়, দুস্থ নারীর মধ্যে বিতরণ করা হচ্ছে।

 

হাফিজুল/নড়াইল/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.