বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেত্রকোনায় ৩ বছরের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

নেত্রকোনায় ৩ বছরের নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শাহিন (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন বারহাট্টা উপজেলার বাহাদুরপুর উত্তরপাড়া গ্রামের তোলন মিয়ারের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ শিশুটি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই এলাকাজুড়ে বিষয়টি নিয়ে হৈচৈ পড়ে যায়। এলাকাবাসীর ধারণা, কোনো ছেলে ধরা ফেরিওয়ালা শিশুটিকে নিয়ে যেতে পারে।

অবশেষে তিন দিন পর পাশের একটি বাড়ির ময়লা-আবর্জনার গর্তে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.