দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলীয় কর্মকাণ্ডের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) জেলা বিএনপির গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন—দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু।
জেলা বিএনপির থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









