বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইমাদ পরিবহন থেকে প্রায় ১২ কেজি গাঁজা জব্দ,  আটক  ১

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৯:২১ এএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ০৯:২১ এএম

ইমাদ পরিবহন থেকে প্রায় ১২ কেজি গাঁজা জব্দ,  আটক  ১

পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১২ কেজি গাঁজাসহ মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। 

বুধবার (১৮ মার্চ) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশালের র‌্যাব-৮ এর অপারেশন প্রেস সেক্রেটারি (ওপিএস) অমিত হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার রাত ১০ টার দিকে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহন নামে একটি বাসে মাদক বহন করা হচ্ছে—এমন তথ্য পেয়ে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশালের একটি আভিযানিক দল ঘটনাস্থলে চেকপোস্ট বসায়। পরে বাসটি তল্লাশি করে এর বক্সে রাখা একটি কার্টনের ভেতর থেকে সাদা কসটেপে মোড়ানো ৬টি আকাশি রঙের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে মোট ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ছিল। 

এ সময় গাঁজা বহনের অভিযোগে মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। 

র‌্যাব জানায়, এ ঘটনায় পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি ও উদ্ধারকৃত আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ আরো জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.