সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দৌলতপুরে শিশুকে হত্যা , চাচি আটক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১০:৫৫ এএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ১০:৫৮ এএম

দৌলতপুরে শিশুকে হত্যা ,  চাচি আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আড়াই বছর বয়সী শিশু আফিয়া নুজাইফাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে নিজ চাচীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত চাচী কল্পনা খাতুনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার  সময় উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার দুপুরে দাড়ের পাড়া গ্রামে বাড়ওর পাশের তৌহিদ আলীর মেহগনি বাগানে একটি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিশু আফিয়া নুজাইফাকে ঝুলন্ত দেখতে পায় স্থানীয়রা।পরে স্থানীয় ও  পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আফিয়া দৌলতপুর উপজেলার দক্ষিণ দাড়ের পাড়া গ্রামের আব্দুর রহমান সরদার ও প্রিয়া খাতুন দম্পতির মেয়ে।

নিহতের মা প্রিয়া খাতুন অভিযোগ করেন, তার ছোট জা কল্পনা খাতুন শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মেহগনি গাছে ঝুলিয়ে রাখা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কল্পনা আক্তার (১৫) ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত কল্পনা আক্তারকে আটক করে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.