বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

লালমোহনে লঞ্চ ধাক্কায় স্পীডবোট ডুবি, পুলিশ কনস্টেবল নিখোঁজ

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম

লালমোহনে লঞ্চ ধাক্কায় স্পীডবোট ডুবি, পুলিশ কনস্টেবল নিখোঁজ

ভোলার লালমোহনে মৎস্য রক্ষা অভিযানে গিয়ে লঞ্চের ধাক্কায় স্পীডবোট উল্টে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছে। আহত হয় স্পীড বোটের অপর ৫ মৎস্য অভিযান টিমের সদস্য। তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে লালমোহন মঙ্গলসিকদার লঞ্চঘাটে এই ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মোঃ ফখরুল।
জানা যায় ,ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটঘামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চ সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌছে। একই সময় মঙ্গল সিকদার ঘাটে মেঘনা নদীতে অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা নিষেধাজ্ঞা মনিটরিং করার জন্য উপজেলা মৎস্য অফিসের ৩ সদস্য ও ৩জন কনস্টেবল স্পীড বোটে করে অভিযান টিমের জন্য রওয়ানা হচ্ছিল। ওই টিমে লালমোহন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ এবং পুলিশের ৩জন কনস্টেবল ছিলেন। লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় লঞ্চের পেছনের প্রফেলারের ধাক্কায় স্পীড বোট উল্টে যায়। এতে ৫জন সাঁতরে উপরে উঠলেও তাদের সাথে থাকা পুলিশ কনস্টেবল মোঃ ফখরুল

বৃহস্পতিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছে। 

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম  জানান, নিখাঁজ মোঃ ফখরুল মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল। ঘটনার পর পুলিশসহ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস, নৌবাহিনী ডুবুরী টিম নদীতে নেমে তল্লাসী চালাচ্ছে। এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি তবে আমরা আশাবাদী  খুব দ্রুতই উদ্ধার কাজ শেষ করব। আমাদের অভিযান চলমান রয়েছে ।  ফখরুলেরর দেশের বাড়ি বাকেরগঞ্জে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.