বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মেঘলা পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম

মেঘলা পাহাড়ের নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান শহরের মেঘলা এলাকায় পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাহাড়ের গহীন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মায়ের নাম রমেসিং মার্মা (৩০) এবং মেয়ের নাম বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ী মেঘলার কানা পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাচ্ছিল না আত্মীয় স্বজনরা। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ারের গহীনে পড়ে থাকতে দেখে মা-মেয়েকে।

বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মান্না দে বলেন, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের  মরদেহ উদ্ধার করেছি। তবে মৃত্যু কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মিজানুর/লামা/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.