বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঈদযাত্রায় জ্বালানি নিশ্চিতে মাঠে মন্ত্রী

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম

ঈদযাত্রায় জ্বালানি নিশ্চিতে মাঠে মন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাঙামাটি শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে ঝটিকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। পরিদর্শনকালে তিনি জ্বালানি সরবরাহের বর্তমান অবস্থা, মজুত পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাঙামাটি শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে সরেজমিনে জ্বালানি সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, গত ১৫ মার্চ রাত ১১টা থেকে গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জ্বালানি বিতরণে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে কঠোর মনিটরিং ব্যবস্থাও চালু রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে কোথাও জ্বালানির সংকট নেই। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, বাস মালিক ও শ্রমিক সংগঠন সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি। এ সময় পেট্রোল পাম্প মালিকদের উদ্দেশ্যে মন্ত্রী সতর্কবার্তা দিয়ে বলেন, অতিরিক্ত মুনাফার আশায় যেন সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা না হয়।

এদিকে যাত্রী ও পরিবহন চালকদের জরুরি প্রয়োজনে হেল্পলাইন ১৬১০৭ অথবা নিকটস্থ পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আইয়ুব/রাঙামাটি/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.