গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ভিডিও ধারণ করে ব্লাকমেইল করার অভিযোগে নাইম হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত নাইম হোসেন উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।
জানা গেছে, পান ব্যবসায়ী নাইম হোসেনের সঙ্গে প্রায় এক বছর আগে ওমান প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয়। এ পরিচয়ের সুবাদে নাইম হোসেন মাঝে মধ্যেই তাকে প্রলোভন দিয়ে অসৎ সঙ্গ দেওয়ার জন্য প্রস্তাব দিতে থাকে। একপর্যায়ে গত বছরের ৪ এপ্রিল মধ্যরাতে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় সে ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করে। পরে উক্ত ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করা হয়।
এছাড়াও বিভিন্ন সময় তার নিকট থেকে মোট ৫ লাখ টাকা হাতিয়ে নেন নাইম হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী গতকাল বুধবার (১৮ মার্চ) রাতে নারী ও শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি আইনে নাইম হোসেনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ কুমার বর্মণ জানান, এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসেনকে আজ ভোরে বাগদা বাজারে তার পানের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মের হক জানান, গ্রেফতার নাইম হোসেনকে আজ সকালে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে হাজির করা হলে বিচারক আবেদনের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









