বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০১:৩৯ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০১:৩৯ পিএম

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন একদল মুসল্লি। শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে নারী-পুরুষসহ শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। তিনি জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করার কারণে প্রতিবছরের মতো এবারও তারা একই দিনে ঈদ উদযাপন করেছেন।

প্রতি বছরই জেলার কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় আচার পালনের এই প্রথা অনুসরণ করে আসছেন একাংশ মুসল্লি।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.