বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মোটরসাইকেলের ধাক্কা

ঈদের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র শাহাদাতের

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

আপডেট: ২১ মার্চ ২০২৬, ০৮:৪৩ পিএম

ঈদের নামাজ আদায় শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র শাহাদাতের

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. শাহাদাত খলিফা (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলাার কুতুবপুর সীমানা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত খলিফা শিবচর উপজেলা দ্বিতীয়খণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে দ্বিতীয় খন্ড নুর-ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঈদের নামাজ শেষে বন্ধুদের সাথে বেড়াতে বের হয় শাহাদাত। বেলা ৩টার দিক কুতুবপুর সীমানা এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে বহনকারী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শাহাদাত ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথা ফেটে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে। আর পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।
 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.