বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি:  ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম

সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি:  ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পৃথিবীর অনেক দেশে সংবিধান পরিবর্তন হয়। সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি। আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পুরণ করবে।

তিনি বলেন, গত নির্বাচনে ৬৫ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন, তাঁরা সংস্কার চান। কিন্তু মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে না। গণভোটের এক অংশ বাস্তবায়ন হলেও, আরেক অংশ এখন পর্যন্ত উপেক্ষিত রয়ে গেছে।

রবিবার (২২ মার্চ) সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নতুন ও ইতিবাচক ধারার রাজনীতি তৈরি করতে জামায়াতে ইসলামী গত নির্বাচন বর্জন করেননি জানিয়ে ডা. শফিক বলেন, অতীতের ধারায় আমরা নির্বাচনের সাথে সাথেই তা প্রত্যাখান করিনি। আমরা বলেছি, বুকে চাপ নিয়ে নির্বাচন মেনে নিয়েছি। তারপরও টিআইবি, সুজনের মতো সংগঠন নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেছে। আমরা মনে করি গত নির্বাচন কেমন হয়েছে তা বুঝার জন্য এসব প্রতিবেদন সহায়ক হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই রাষ্ট্রপতি কার্যত ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তিনি সংসদে ভাষণ দেবেন তা আমরা চাইনি। রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের সাথে আমাদের আপত্তি নেই, ব্যাক্তি সম্পর্কে আপত্তি আছে। এ বিষয় থেকে মুক্তি দিতে সরকারি দলের কাছে অনুরোধ জানান ডা. শফিকুর রহমান।এ সময় বিএনপি ও তার দলের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার মতো যথেষ্ট লোক রয়েছে বলে-যোগ করেন তিনি।

ডা. শফিকুর বলেন, আমরা সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেবো, কিন্তু জনস্বার্থের বিরোধী কিছু হলে আমরা তা মেনে নেবো না। রাজনৈতিক ভাবেই নিয়মতান্ত্রিক উপায়ে জামায়াত এসব বিষয়ে প্রতিবাদ অব্যাহত রাখবে বলে তিনি জানান।

এছাড়া, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা অপেক্ষায়, এটা দ্রুত হওয়া উচিত। মতবিনিময় সভায় জামায়াতের মিডিয়া সেলের দায়িত্বে থাকা জয়েন্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতারা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.