রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০১:২১ পিএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০১:২২ পিএম

আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত : স্বাস্থ্যমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি বলেছেন, “আমি সেই দিন হবো ক্ষান্ত, যেই দিন রোগীরা হবে শান্ত।” তিনি স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার (২৩ মার্চ ) নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর বিএনপি ও শিবপুরবাসীর পক্ষ থেকে আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কিছু সৃষ্টির উদ্ভাবক। তার আস্থার জায়গা থেকে আমাকে মন্ত্রীত্ব দেওয়া হয়েছে। সেই আস্থার মর্যাদা রাখতে আমাকে সফল হতে হবে। আপনারা আমাকে ফুল দিয়ে সংবর্ধিত করছেন, এটি আবেগের বহিঃপ্রকাশ। তবে আমার লক্ষ্য একটাই—স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে, যার প্রভাব এখনো সামাল দিতে হচ্ছে। বর্তমান সরকার ইতোমধ্যে ৩৯ হাজার ফ্যামিলি কার্ড প্রদান করেছে। এছাড়া কৃষকদের স্বার্থে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপিকে মন্ত্রীত্ব দিয়ে  নরসিংদী বাসীকে সম্মানীত করেছেন  এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাবাজন নরসিংদী সদর থেকে দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান,নরসিংদী চেম্বার অব কর্মাস ইন্ডাট্রিজ  সাবেক প্রেসিডেন্ট, শিবপুরের কৃতি সন্তান আলহাজ্ব মনজুর এলাহী এমপির নেতৃত্বে শিবপুর বিএনপি ও স্থানীয় জনগন গণসংবর্ধীত প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে ব্যাপক প্রস্তুতি নিয়ে রাস্তার দুপাশে তোরণ নির্মান করে স্বাগত জানিয়ে বনীর্ল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে    হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিশাল গণসংবর্ধনা  প্রদান করা হয়।

নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সভাপতিত্বে ও অনুষ্ঠানটি পরিচালনা করেন নরসিংদী জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান এবং শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন,বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব সহ আরও অনেকে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.