রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সোনামসজিদ স্থল বন্দরে জামায়াতের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম

আপডেট: ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম

সোনামসজিদ স্থল বন্দরে জামায়াতের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ স্থল বন্দরে জামায়াত ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে শাহবাজপুর ইউনিয়ন আমীর মো. তোজাম্মেল হকের সভাপতিত্বে ও প্রভাষক আব্দুল হামিদের সঞ্চলনায় এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. কেরামত আলী,  সংসদ সদস্য ড. মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, শিবগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, শিবগঞ্জ উপজেলা শাখা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনে আমরা যে সকল ইস্তেহার দিয়েছিলাম, তা অক্ষরে অক্ষরে পালন করবো এবং উন্নয়নের ধারাবাহিতকা বজায় রাখতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

সুমন/চাঁপাইনবাবগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.