রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিশু ধর্ষণের অভিযুক্ত আটক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:২৭ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ১০:২৭ পিএম

শিশু ধর্ষণের অভিযুক্ত আটক

কক্সবাজারের চকরিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কামাল উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ মে) ভোরে চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী শিশুর পরিবার এবং স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় নাস্তার প্রলোভন দেখিয়ে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি শিশুকন্যাকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে আসার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা তাৎক্ষণিক চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অসুস্থ শিশুটি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলে মেডিকেল চেকআপের জন্য তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে। এ ঘটনায় রাতে ভিকটিম ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। কামাল উদ্দিনকে শনিবার (২ মে) সকালে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

শা/ক/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.