রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শিবগঞ্জে এএসপি পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক আটক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:৫৩ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ১০:৫৩ পিএম

শিবগঞ্জে এএসপি পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অ্যাডিশনাল এসপির পরিচয় দিয়ে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার অভিযোগে মোহাম্মদ অলিউল্লাহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মে) বিকেলে অভিযান চালিয়ে উপজেলার গোলাপ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলার ইসারুল ইসলামের ছেলে মো. অলিউল্লাহ নিজেকে অ্যাডিশনাল এসপি পরিচয় দিয়ে বিভিন্ন পাম্পে গিয়ে তেল নিচ্ছিলেন। এ সময় তার এমন কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।

শিবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সু/শি/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.