রবিবার, ০৩ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম: গ্রেপ্তার ১

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১০:৪৪ পিএম

আপডেট: ০২ মে ২০২৬, ১০:৪৪ পিএম

গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম: গ্রেপ্তার ১

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিককে (৩২) কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ মে) আহত মানিকের ছোট ভাই জামাল মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, শুক্রবার (১ মে) রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারের ভগবতী মিষ্টি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করে পুলিশ।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান আসামি রিয়েল আহমেদসহ অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও নানা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ঘটনার রাতে মনিরুজ্জামান মানিক এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

এ ঘটনায় জামাল মিয়া ও হারুন নামের আরও দুইজন আহত হন। গুরুতর আহত মানিককে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ম/গৌ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.