রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় নরসিংদীর হাসপাতালে ১৩ দালাল আটক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১০:০২ এএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ১১:১৪ এএম

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় নরসিংদীর হাসপাতালে ১৩ দালাল আটক

স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি নির্দেশনায় নরসিংদী সদর হাসপাতালে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৩ দালাল আটক, অর্থদণ্ডসহ কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী সদর হাসপাতালে নরসিংদী জেলা প্রশাসনের নেতৃত্বে র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদী এবং জেলা পুলিশ নরসিংদীর সমন্বয়ে গঠিত একটি যৌথ চৌকস দল এ অভিযান পরিচালনা করেন। গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে নরসিংদী মডেল থানাধীন সদর হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। মোট ৬ জন চিহ্নিত দালাল ও তাদের ৭ জন সহযোগীসহ সর্বমোট ১৩ জনকে সনাক্ত করে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ১৩টি পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন-মোঃ সজিব মিয়া (৩২), মোঃ আরমান (৩২), রানা মিয়া (৪২), রফিকুল ইসলাম (৪৫), বাবু (৩০), শিপলু মিয়া (৪৩), মোঃ বাবুল মিয়া (৫০), মোঃ পাভেল (৩১), মোঃ কাইকোবাদ (৫০), দীপক চন্দ্র দাস (২৮), মোঃ জুয়েল মিয়া (৩২), মোঃ জাহাঙ্গীর (৪২) এবং মোঃ বিল্লাল হোসেন (৪৫)। তারা সকলেই নরসিংদী সদর এলাকার বিভিন্ন স্থানের বাসিন্দা। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কয়েকজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, অন্যদের ক্ষেত্রে অর্থদণ্ড আরোপ করা হয়। অভিযান শেষে আসামিদের নরসিংদী মডেল থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, স্বাস্থ্যসেবা খাতে দালালদের কোনো স্থান নেই। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

র‌্যাব-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলাম বলেন, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও বিভিন্ন অপরাধ দমনে কাজ করে আসছে। জনসাধারণকে হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা করতে আমরা সর্বদা তৎপর। দালালদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অভিযান আরও জোরদার করা হবে। সংশ্লিষ্টরা জানান, নরসিংদী জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে দালালমুক্ত ও সুশৃঙ্খল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.