বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রামগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি শাহাদাতের মতবিনিময়

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০২:১৫ পিএম

রামগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি শাহাদাতের মতবিনিময়

রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সোমবার (২৩ মার্চ) রাতে ক্যাপসিকাম রেস্টুরেন্টে  লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও মতামত তুলে ধরা হয় এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্ব ও মোঃ রাজু হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মোনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি আবদুর রহিম, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, মোঃ আবুল বাশার সতু এবং রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুজ্জামান, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে স্থানীয় রাজনীতি, উন্নয়ন কার্যক্রম এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

এসময় উপস্থিত সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করা এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত সাংবাদিকতা বজায় রাখার বিষয়ে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি প্রেসক্লাবের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া  উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং তাদের যৌক্তিক দাবি বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে এবং উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.