বরিশালের গৌরনদীতে নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) ও আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাক প্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)।
নানা মোশারফ হাওলাদার বলেন, আমার মেয়ে আয়শা বেগম নাতি ও নাতনিকে নিয়ে ঈদের পরদিন আমার বাড়িতে বেড়াতে আসে। ছেলের ঘরের নাতি রমজান হাওলাদার (৩) ও ওই মেয়ের ঘরের নাতি মোহাম্মদ মৃধা (৩) একসঙ্গে মঙ্গলবার সকালে বাড়ির উঠানে বসে খেলা করছিল। এসময় পরিবারের সকল সদস্যদের চোখের আঁড়ালে গিয়ে ওই ২ নাতি বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে। অনেক খোঁজাখুজি পর ডোবার পানি থেকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে যাই। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন বলেন, ২ শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ওই ২ শিশু মারা গেছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









