বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিএনপি কর্মীদের কোপাল স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৮:২৭ পিএম

বিএনপি কর্মীদের কোপাল স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বন্দ্বের জের ধরে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র ঘোড়া মার্কার সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপির দুই কর্মী।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর বাজারে ঘটনাটি ঘটে।

আহতরা হচ্ছেন তালুকনগর গ্রামের তজুমুদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৮) এবং মইনউদ্দিনের ছেলে পিন্ট‍ু (৩০)। গুরুতর আহত জালাল উদ্দিনকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে বলে তার স্বজনরা জানান। পিন্ট‍ুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জালাল উদ্দিনসহ তার কয়েক বন্ধু তালুকনগর বাজারে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতা ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার সমর্থক ইমরান, রাজিব, জাহিদসহ আরো কয়েকজন চায়নিজ কুড়াল, চাপাতি নিয়ে হামলা করে। এ সময় তাদের হামলায় গুরুতর আহত হয়ে জালাল উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। তার আরেক বন্ধু পিঠে আঘাত পেয়েও দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা জালাল উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন ও পিন্ট‍ু গত নির্বাচনে বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ্ কবিরের সমর্থনে সক্রিয় কর্মী হিসাবে কাজ করেন। অপরদিকে যুবলীগ ও ছাত্রলীগ নেতা  ইমরান, রাকিব, জাহিদ, রাজিব, আল-আমিন ছিলেন বিএনপির বিদ্রোহী ঘোড়া মার্কার নিয়ে নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজার সক্রিয় কর্মী। তখন থেকে দুই পক্ষের মধ্যে রেষারেষি চলে আসছিল। যা কয়েক দিন ধরে জটিল আকার ধারণ করে। এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।  

এ বিষয়ে যোগাযোগ করা হলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে। লিখিত অভিযোগ হাতে পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.