সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জামালপুরে পেট্রোল-অকটেন পাচারের সময় আটক ৭

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০২:৩৩ পিএম

জামালপুরে পেট্রোল-অকটেন পাচারের সময় আটক  ৭

জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ৭ ব্যাক্তি কে আটক করেন স্থানীয় জনতা।

বুধবার (২৫ মার্চ) মধ্য রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান।

আটক ব্যাক্তিরা জামালপুর  ও বগুড়া জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান-গতকাল মধ্য রাতে কয়েকটি যানবাহনে করে  কয়েকটি ড্রামে করে পেট্রোল গোপনে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলোকে থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়ি গুলোতে থাকা বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে তারা গাড়িতে  থাকা ৭ জন ব্যাক্তি কে আটক করেন।

এলাকাবাসীর অভিযোগ- সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারে বেশি দামে তেল বিক্রি করছে।

এ বিষয়ে জামালপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান বলেন- এ ঘটনায়  এলাকাবাসী ৭ জন ব্যাক্তি কে আটক করে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম আছে।তবে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানা যায়।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.