বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রোহিঙ্গা ক্যাম্প থেকে হারিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

রোহিঙ্গা ক্যাম্প থেকে হারিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশু নুর হালিমার (৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) দুপুরে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই শিশু উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা নুর আলমের কন্যা।

নুর আলম জানান, ঈদের পরদিন থেকে হালিমাকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর বুধবার দুপুরে ক্যাম্পের একটি পরিত্যক্ত খালি জায়গায় শিশুটির মরদেহ দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছেন, শিশুর মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি কেন হারিয়ে গিয়েছিল, কোথায় ছিল এ কয়দিন সব বিষয় মাথায় রেখে তদন্তকাজ চলমান রয়েছে।

শাহীন/কক্সবাজার/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.