বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আ.লীগ আমাদের শত্রু নয়, তাদের সাথে কোনো দুরত্ব নেই: নাছির উদ্দীন

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম

আপডেট: ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম

আ.লীগ আমাদের শত্রু নয়, তাদের সাথে কোনো দুরত্ব নেই: নাছির উদ্দীন

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী বলেন, “আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র। আমরা এবং আওয়ামী লীগ মিলেই যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। তাদের সাথে দূরত্ব নেই। আওয়ামী লীগের কেউ যদি আমাদের দলে আসতে চায় তাকে নিব তবে সুযোগ সন্ধানী কেউ যেন না আসে। আমরা ইউনিয়ন ও উপজেলা নির্বাচনে দলের প্রতি আনুগত্য রেখেই কাজ করব।”

বুধবার (২৫ মার্চ) দুপুরে শাল্লা উপজেলা গণমিলনায়তনে মতবিনিময় সভায় বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়ালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দীন চৌধুরী বলেন, “ঈদুল ফিতর উপলক্ষ্যে তারেক রহমান সরকার থেকে ১০ লক্ষ টাকা ও কিছু পোশাক-পরিচ্ছদ দিয়েছিল এগুলো নাকি আমি খেয়েছি। এসব মিথ্যা অপবাদ দিচ্ছে জামায়াতের শিশির মনির সাহেব, আপনারা তার কথা বিশ্বাস করবেন না।”

তিনি আরো বলেন, “আজ ২৫ শে মার্চ গণহত্যা দিবসে সকল বীর শহীদদের স্মরণ করছি। আমি নির্বাচিত হয়ে শাল্লায় আপনাদের কাছে এসেছি। আপনাদের সমস্যা শুনে এগুলো সমাধান করতে চাই। যেকোনো প্রয়োজনে আপনারা আমার কাছে আসবেন। শুনেছি বিভিন্ন গ্রামে চুরি হচ্ছে এগুলো প্রতিহত করতে হবে। শাল্লাকে দুর্নীতিমুক্ত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। প্রশাসনকে সম্মান ও শ্রদ্ধা করতে হবে।” 

তিনি বলেন, “কাজ করতে কিছু সময় লাগে, আমার প্রতি বিশ্বাস রাখুন আমি এলাকার উন্নয়নে আপনাদের জন্য কাজ করব। আমার জীবনের শেষ সময়ে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, আদুল মজিদ ও নাছির উদ্দীন চৌধুরীর নির্বাচনী চিফ এজেন্ট রুদ্র মিজান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বিপ্লব/সুনামগঞ্জ/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.