বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

চট্টলা এক্সপ্রেসে আগুন

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ এএম

আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ এএম

চট্টলা এক্সপ্রেসে আগুন

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ট্রেনটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী বলেন, সকালে ট্রেনটি ঢাকা যাওয়ার পথে আগুন লেগে যায়। সকাল ৮টার দিকে আগুন নির্বাপণ করা হয়। আগুনে ট্রেনের পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগি পুড়ে গেছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রেনে পাওয়ার কার থেকে আগুন লেগে থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সকাল ৬টায় আন্তনগর ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা এহসান আলী।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.