বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

উখিয়ায় স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম

আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৪:৪০ পিএম

উখিয়ায় স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর আনুমানিক পৌণে ১টার দিকে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

আহত মোহাম্মদ শহীদুল (২৫) উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা এবং চাঁন মিয়ার ছেলে। 

স্থানীয়দের বরাতে লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, দুপুরে শহীদুলসহ কয়েকজন রোহিঙ্গা নাফ নদীর শূন্যরেখায় মাছ ধরার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শহীদুল গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় বলে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.