বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

এমপির নিজস্ব অর্থায়নে

চুরি হওয়া পুরাতন ভ্যানের বদলে নতুন ভ্যান পেলেন জামাল

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম

আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৭ পিএম

চুরি হওয়া পুরাতন ভ্যানের বদলে নতুন ভ্যান পেলেন জামাল

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামে জামাল হকের বাড়ী থেকে রাতের আধাঁরে ব্যাটারি চালিত ভ্যানটি চুরি হওয়ার পর বিপাকে পড়েন ওই পরিবারটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হওয়ার পর নজরে আসে পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের। এমপির নিজস্ব অর্থায়নে এবং নির্দেশক্রমে উপজেলার বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার (২৫ মার্চ) রাতে নতুন ভ্যান নিয়ে হাজির হয় রাতের আঁধারে চুরি হওয়া ভ্যান মালিকের বাড়ীতে। নতুন ভ্যান দেখে হতভম্ব হয়ে পড়েন ভ্যান মালিক জামাল হোসেন। পরবর্তীতে যখন নেতাকর্মীরা তার হাতে ভ্যানের চাবি তুলে দেন, অঝোরে দুই চোখ দিয়ে অশ্রু পরতে থাকে। পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ভ্যান মালিক জামাল হোসেনকে নতুন ভ্যান কিনে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

জানা যায়, ভ্যান চালিয়ে নিজের সংসার পরিচালনা করতেন জামাল হোসেন। তার আয়ের একমাত্র উৎস ছিলো ভ্যান। সেই ভ্যান কিছুদিন আগে বাড়ি থেকে গভীর রাতে চুরি হয়ে যায়। সংসার চালানোর একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে তিনি যখন পাগলপ্রায় তখনিই বটগাছের ছায়ার মতো এসে দাঁড়ান পঞ্চগড়-১ আসনের এমপি ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। 

ভ্যানটির চাবি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু , সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, তেঁতুলিয়া উপজেলার ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, উপজেলা যুবদলের নেতাকর্মী প্রমুখ।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.