বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রংপুরে শেখ মুজিবের ভাষণ প্রচারের অভিযোগে আটক ১

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

আপডেট: ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পিএম

রংপুরে শেখ মুজিবের ভাষণ প্রচারের অভিযোগে আটক ১

‎মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রংপুরের পীরগাছায় শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারকে কেন্দ্র করে উদয় সরকার (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে পীরগাছা  উপজেলার জেএন উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।‎‎আটক উদয় সরকার পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) এলাকার মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে।

সূত্র জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে শেখ মুুজিবের ভাষণ প্রচার শুরু করেন উদয় সরকার। এতে উপস্থিত কিছু মানুষের মধ্যে উত্তেজনা ও বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।‎‎

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, “স্থানীয়দের মাধ্যমে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.