বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গোবিন্দগঞ্জে বারুণী মেলা থেকে ৮ জুয়াড়ি আটক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম

আপডেট: ২৭ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম

গোবিন্দগঞ্জে বারুণী মেলা থেকে ৮ জুয়াড়ি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বারুণী মেলায় অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার হরিরামপুর ও রাখালবুরুজ ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বানিয়াতলা এলাকার মজনু মিয়ার ছেলে জলিল হোসেন (২৮), বড়দহ এলাকার মৃত ওসমান আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫), সোনাইডাঙ্গা গ্রামের খাজা মিয়ার ছেলে মশিউর রহমান (২৪), নাওভাঙ্গা গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাশেদ (৩২), নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই এলাকার স্বর্গীয় ধুলুর ছেলে সুরজিত (৪০), ফুলবাড়ি ইউনিয়নের মালাধর (উত্তরপাড়া) এলাকার মৃত মজিবর প্রধানের ছেলে করিম প্রধান (৪২), দরবস্ত ইউনিয়নের বৈঠাখালি দুর্গাপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে বেলাল হোসেন (৫৫) এবং পলাশবাড়ি উপজেলার মনোহরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে সেলিম (৪০)।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আখতারুজ্জামান এবং এসআই নজরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্সসহ বারুণী মেলায় অভিযান চালিয়ে উপজেলার হরিরামপুর ও রাখালবুরুজ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত কাটাখালী নদীর পাড় থেকে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.