বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

আপডেট: ২৭ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘারিন্দা রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মিজানুর রহমান পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেলক্রসিং পার হওয়ার সময় একটি বাসের তেল শেষ হয়ে যায়। এতে বাসটি রেললাইনেই দাঁড়িয়ে থাকে। এসময় টাঙ্গাইল থেকে ছেড়া আসা সিরাজগঞ্জে এক্সপ্রেসের ট্রেনটি বাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

এসআই মিজান আরও বলেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.