বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নাটোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম

নাটোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বিএনপি নেতা নিহত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল আজিজ (৫৫) নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আজিজের বাড়ি পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামে। 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, গতকাল রাত আটটার দিকে আবদুল আজিজ ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে বনপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাজ্জাক মোড়ে ঢাকাগামী বাস যমুনা লাইন পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আজিজ ও তার ছেলে সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত আজিজকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে গেলে বাসচালক প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যান।

ওসি মনিরুজ্জামান বলেন, আব্দুল আজিজ বনপাড়া পৌরসভা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পেছন থেকে যমুনা লাইনের ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আরোহী পড়ে গেলেও বাসের চাকায় মোটরসাইকেলটি আটকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত চালক নিয়ে যান বলে জানান তিনি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.