জামালপুরে মজুদ থাকার পরেও জ্বালানি তেল বিক্রি না করায় ডিলার পয়েন্ট মেসার্স জুঁই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের পিটিআই মোড়ে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, সকাল থেকে মেসার্স জুঁই এন্টারপ্রাইজের সামনে জ্বালানি তেলের জন্য মোটসাইকেল চালকরা ভিড় করলেও তেল না থাকার কথা জানায় ওই প্রিতষ্ঠানটি। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তারা ১২টি ড্রামে ২ হাজার ৫০০ লিটার পেট্রোলের মজুদ পান।
মজুদ থাকার পরেও জ্বালানি তেল বিক্রি না করায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং জ্বালানি তেল বিক্রি শুরু করায় ভ্রাম্যমাণ আদালত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









