সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভোলায় মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম

ভোলায় মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ভোলায় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজাপুর ইউনিয়ন বিএনপির নেতারা।

শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ১নং রাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, নাসির সর্দার ও তাঁর ছেলে রাছেল তাঁদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও ৪–৫ জনকে জড়িয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি চালানো হচ্ছে। উত্থাপিত অভিযোগের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই বলেও উল্লেখ করেন তিনি।

আরিফ হোসেন বলেন, “সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের হয়রানি করতে এসব অপপ্রচার চালাচ্ছে।”

তিনি অবিলম্বে দায়ের করা ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জানান এবং গণমাধ্যমকর্মীদের প্রতি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.