বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৫:২৬ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা করার প্রতিবাদে ও জেল হাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।

রোববার (২৯ মার্চ) সকাল থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরি শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এর ফলে রংপুর বিভাগের ৮টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানী) থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল) নিয়ে নীলফামারীর যাচ্ছিল। পথিমধ্যে নীলফামারী জেলা শহরের রেলগেট এলাকায় তেলবাহী লরিটিতে যান্ত্রিক ত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। গাড়ীর কেবিন খুলে চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারি (হেলপার) রিফাত গাড়ী মেরামতের কাজ করছিলো। এ সময় নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেল বাহি লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরি সার্চ করে লরির কেবিনে দুটি জারকিনে (ক্যান) মোট ১৩ লিটার (১০ লিটার পেট্রোল ও ৩ লিটার ডিজেল) জ্বালানি তেল পান।

পরে ট্যাংকলরিটি আটক করে তিনি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নিয়ে যান। ওই ১৩ লিটার তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদণ্ড ও তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়।

শ্রমিকদের মুক্তি ও নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া বদলীর দাবিতে আজ রোববার সকাল থেকে ট্যাংকলরি শ্রমিকরা কর্ম বিরতি শুরু করে এবং পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়।

দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোল চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু) বলেন, অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিকদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে ৪৮ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের বাহিরে বদলি করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিয়ে সারাদেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
 

পারভেজ/পার্বতীপুর/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.