বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে কৃষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম

পিরোজপুরে কৃষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত

কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে পিরোজপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষিতে আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণসহ খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতেই প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেওয়াই এই কংগ্রেসের মূল লক্ষ্য।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মুহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. শওকাত হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক এবং স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সেতু বিশ্বাস এর  সঞ্চালনায় অনুষ্ঠানে ৩৫ জন প্রশিক্ষিত ও নতুন ৩৫ জন কৃষক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এ অংশগ্রহণ করেন।

সেমিনার শেষে কৃষকদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মাহমুদ/পিরোজপুর/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.