নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।
রোববার (২৯ মার্চ ) বিকেলে নাটোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত পৃথক অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
জানা যায়, নাটোর সদর থানার আওতাধীন চক বৈদ্যনাথ, রেলস্টেশন, সুইপার কলোনি, তেবাড়িয়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোট ২টি মোবাইল কোর্ট মামলা করে ।
আটককৃতরা হলেন—
নাটোরের হাজরা এলাকার গণেশ দাসের ছেলে পাপন দাস এবং বড়গাছা এলাকার মৃত সিরাজের ছেলে মো. মকবুল হোসেন।
অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মোবাইল কোর্টে মামলার প্রসিকিউশন দাখিল করেন নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিমউদ্দিন। পরে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









